Skip to main content

কিছু শাশ্বত বাণী | কিছু শাশ্বত উক্তি |

            

                   ||  কিছু শাশ্বত বাণী  ||

  • কর্মই মানুষকে মহান করে তোলে। সাধনার দ্বারা, সেবার দ্বারা ও ত্যাগের দ্বারা মহান হও। (শ্রী শ্রী আনন্দমূর্ত্তি)

  • কর্মে তোমার অধিকার, ফলে নয়। অতএব কর্ম করো। (ভগবান শ্রীকৃষ্ণ) 

  • পৃথিবীতে মানুষ এসেছে প্রেমধর্মকে সকলের মধ্যে বিলিয়ে দেবার জন্য। প্রেমধর্ম ছাড়া সব কিছুই বৃথা। (শ্রী শ্রী চৈতন্যদেব) 

  • যে ব্যক্তি কোন স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন। (শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব)

  •  বিশ্বাস আর নিষ্ঠাই মূল, এই দুটো থাকলেই হলো (মা সারদাদেবী)

  •  উপদেশ সকল স্থানেই ছড়িয়ে আছে। কেবল কুড়িয়ে নিতে পারলেই হয়। (মা আনন্দময়ী)

  •  জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। (স্বামী বিবেকানন্দ)

  • মিথ্যাবাদী ব্যক্তি সর্পের চেয়েও ভয়ঙ্কর। (শ্রী শ্রী রামঠাকুর)

  • যে শিক্ষা চিত্তবৃত্তির উন্মেষ সাধন করতে গিয়ে নম্রতা ও কমনীয়তা বিনষ্ট করে তা প্রকৃত শিক্ষা নয়। (ভগিনী নিবেদিতা) 

  • দুঃখ ছাড়া জীবন নাবিক ছাড়া নৌকার মতন। (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)

  • এক কথায় যাহারা কাজ করে, তাহারা চিরকালই বেশি কাজ করে। (শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব) 

  • মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন। (রবীন্দ্রনাথ ঠাকুর) 

  • তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। (নেতাজী সুভাষচন্দ্র বসু)

  • সে মন্দ হোক, আমি না মন্দ হইলে কে আমায় মন্দ করিবে? (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়) 

  • মানুষের মরণ আমাকে বড় আঘাত করে না, করে মনুষ্যত্বের মরণ দেখিলে। (শরৎচন্দ্র চট্টোপাধ্যায়) 

  • নারায়ণের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই? (কাজী নজরুল ইসলাম)

  • যা আপনি চিন্তা করবেন, তাই আপনি হবেন। (বুদ্ধদেব)

  • দুঃখ দরিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি। (বাবা লোকনাথ ব্রহ্মচারী) 

  • দেশকে ভালোবাসা যদি অপরাধ হয়, তবে আমি অপরাধী। (ঋষি অরবিন্দ) 

  • কোনাে মানুষকে কখনাে ছােটো করবে না। কোনাে মানুষের প্রতি কটুবাক্য প্রয়ােগ করবে না। সব মানুষকে নিজের ভাই বা বােনের মতাে দেখবে। (মহাবীর জৈন)

  • সরল ভাবে জীবন যাপন করুন যাতে অন্যরা বাঁচতে পারে। (মহাত্মা গান্ধী)  

  • স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। (ড. এ.পি.জে. আব্দুল কালাম) 

  • সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করো। (আলবার্ট আইনস্টাইন) 

  • পাপের সহিত সংগ্রাম করিতে না পারিলে পুণ্যের বল বাড়ে না। (শিবনাথ শাস্ত্রী)

  • শিয়ালের মত একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভাল। (টিপু সুলতান) 

  • একটা অন্যায়কে পোষণ করলে তা থেকে অনেক শাখা-প্রশাখা গজায়। (মানিক বন্দ্যোপাধ্যায়)

  • কড়ি দিয়ে অন্ততঃ জীবনের আনন্দ কেনা যায় না। (প্রমথনাথ বিশী)

  • গ্রহণের চেয়ে দান অনেক মহান। (জন মিল্টন) 

  • যাঁর চক্ষু দয়ার অশ্রুতে সিক্ত হয়, তিনি দেবতাদের মধ্যে দেবতা (কালীপ্রসন্ন সিংহ)

  • শুধু ভালো ভালো কথা জানলে মানুষ বড়ো হয় না। মানুষ বড়ো ও ভালো হয় জানা কথা পালন করার মধ্য দিয়ে। (বিজয়কৃষ্ণ গোস্বামী)

  • যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও, তবে কপটতা ত্যাগ কর। (শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র)

  • আপনি যদি একশজন লোককে খাওয়াতে না পারেন, তাহলে মাত্র একজনকেই খেতে দিন। (মাদার টেরেসা)

  • ব্রাহ্মণ-চন্ডাল-চামার-মুচি একি জলে সব হয় গো শুচি। (লালন ফকির) 

  • মা ও মায়ের মুখের ভাষা দুটোর মূল্যই সমান। (সুনীতিকুমার চট্টোপাধ্যায়) 

  • যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়। (প্রমথ চৌধুরী) 

  • যদি আপনার চরিত্র ভালো না হয়, তাহলে আপনি কখনোই মহান হতে পারবেন না। (মহর্ষি বাল্মীকি)

  • যে সৎ ব্যক্তি অসৎ ব্যক্তির পিছনে ঘুরে বেড়ায়, সে সত্যিই করুণার পাত্র। (সক্রেটিস) 

  • যে জীবন সৎকাজে ব্যয় হয় না তাকে কিছুতেই শিষ্ট বলা চলে না। (প্লেটো)

  • মনের শক্তি জীবনের সারাংশ। (অ্যারিস্টটল)

  • দুর্জন ব্যক্তি বিদ্বান হলেও যেকোনো মূল্যে তাকে এড়িয়ে চলা উচিত। (চাণক্য)

  • আপনি নিজের সাথে যা করতে চান না, তা অন্যের সাথে করবেন না। (কনফুসিয়াস) 

  • অভয় পদে প্রাণ সঁপেছি । আমি আর কি যমের ভয় রেখেছি ।।  (রামপ্রসাদ সেন)



Comments

Popular posts from this blog

শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় (Sreeradha Bandyopadhyay/ Sreeradha Banerjee/ Sriradha Banerjee)

শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়  (শ্রীরাধা ব্যানার্জি)   হলেন একজন ভারতীয় বাঙালী গায়িকা। তিনি হলেন রবীন্দ্রসঙ্গীতের একজন বিখ্যাত শিল্পী। তিনি অন্যান্য গীতিকারের লেখা গানও গেয়েছেন। তিনি চলচ্চিত্রে নেপথ্য কন্ঠশিল্পী হিসেবেও কাজ করেছেন। তিনি পেয়েছেন বিভিন্ন পুরস্কার।  তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। তিনি একটি সাঙ্গীতিক পরিবারে জন্মগ্রহণ করেন।  তাঁর পিতামাতা ছিলেন সুন্দর নারায়ণ বন্দ্যোপাধ্যায় ও প্রতিমা বন্দ্যোপাধ্যায়। তাঁর দুই বোনও (বড়বোন রূপরেখা ও ছোটবোন রাজশ্রী)  ভালো গান গাইতে জানেন।  শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য অ্যালবামগুলি হল আগমনীর আঙিনায় (২০০১), চির-অচেনা পরদেশী (২০০৪, ইন্দ্রনীল সেনের সাথে), টুপুর টুপুর নূপুর বাজে (২০০৮), আমার মা (২০০৮, ইন্দ্রানী সেনের সাথে), হৃদয়ের কথা (২০১০), ত্রিযামা (২০১৩, শ্রাবনী সেন এবং লোপামুদ্রা মিত্রের সাথে), অসময়ের কুহু (২০১৬), আলোর অমল কমলখানি (২০২১, শ্রীকান্ত আচার্যের সাথে), আমার হিয়ার মাঝে (২০২১, অদিতি মহসিন ও জয়তী চক্রবর্তীর সাথে), এক সমুদ্র ভালোবাসা (২০২২, সুবীর সেন এবং সুনন্দা বসাকের সাথে), ইত্যাদি। Biography in Engli...

Subha (সুভা)

"Subha" is a poignant short story by Rabindranath Tagore that explores themes of love, communication, and societal expectations. It revolves around a young girl named Subhashini, affectionately called Subha, who is mute. Despite her inability to speak, Subha is deeply expressive and finds solace in nature and her relationship with animals. Subha's parents are worried about her future, particularly her marriage prospects. They struggle with societal pressure and their desire for Subha's happiness. Her bond with nature and animals is a central theme, as they provide her with a sense of companionship and understanding that she doesn't receive from people. Eventually, Subha's parents arrange her marriage to a man who is unaware of her muteness. This decision is driven by their fear of societal judgment and a hope that the truth will remain undiscovered. The story ends on a melancholic note, highlighting the tragic consequences of societal pressures and the lack of...

Prasenjit Dutta (প্রসেনজিৎ দত্ত)

Prasenjit Dutta (born in 1981) is an Indian Bengali chess player and coach from Tripura. He is the founder of "Matrix Chess Academy". Honours: He is the only person from Tripura who received the prestigious title "FIDE Master" by FIDE in 2008. He was elected coach for Indian National Chess Team in 2017. He was nominated for the Dronacharya award by the Chess Federation of India in 2020. References: https://ratings.fide.com/profile/5004420 https://tripurainfo.com/TripuraNews/Tripuras-Prosenjit-Duttas-name-sent-from-Chess-Federation-for-Dronacharya-Award7053.html https://www.tripuraindia.in/update/index/fide-master-prasenjit-datta-elected-for-national-coach https://www-hindustantimes-com.cdn.ampproject.org/v/s/www.hindustantimes.com/delhi-news/delhi-makes-winning-moves-emerges-as-new-chess-coaching-hub/story-q93uEyjLbvXmJNBQ8Iza8O_amp.html?amp_js_v=a6&amp_gsa=1&usqp=mq331AQKKAFQArABIIACAw%3D%3D#aoh=16272353937950&referrer=https%3A%2F%2Fwww.google.com&a...